
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তারেক হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাস্টার্স ইন ম্যানেজমেন্ট আফিসার মোঃ শরিফুল আরেফিন রনি।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিজি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান, সমাজ সেবক মোঃ হাচান মাহমুদ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য খাজা বাকি বিল্লাহ সুজন, ইউপি সদস্য আক্তার জাহান দীনা সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, কাদের মিলিটারি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, এলাকার গন্যমান্যগন উপস্থিত ছিলেন।


























