হাজীগঞ্জে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৬:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সোমবার সকালে বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ মুরর্তেজা কামাল।
বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল আমিন মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপির চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্লাহ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক পরিচালানা পর্সদের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম,কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক কবিরহোসেন, কাজী মনিরুল হক, মোজাম্মেল হক কাজল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল হক মোল্লা মানিক, দাতা সদস্য মোস্তফা কামাল মিয়া, অভিভাবক এনামুল হক পাটোয়ার, সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম মজুমদার, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ রায়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিরিয়ার শিক্ষক মাওলানা এটি হোসাইন আহমেদ তালুকদার। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
এসময় রাজনীতিবীদ বিল্লাল হোসেন সাহেব, সাবেক অভিভাবক সদস্য কামরুজ্জামান সেলিম ও আলী মুন্মীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা