চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৫ | ১১:৩২
Link Copied Successfully!
চাঁদপুরে পৃথক সড়ক  দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দেবপুর বাজারে মসজিদে যাবার পথে সিএনজির থাকায় নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার বাকিলা গোগরা শেখ বাড়ীর বাসিন্দা। পরিবার জানায় এশার নামাজ পড়তে রাস্তা পার হয়ে মসজিদে যাবার পথে এই দুর্ঘটনার শিকার হন। পরে সিএনজি িপালিয়ে যায়। এদিকে স্থানীয়রা তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বিকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কে অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে বাইকার মো. রেদওয়ান রাজা (৪৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল)ওই ইউনিয়নের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

রেদওয়ান একই ইউনিয়নের বাগাদী গ্রামের রাজা বাড়ীর মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মৃত রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম বলেন, দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে লোকজন বাগাদী চৌরাস্তা তার দোকানের সামনে রেদওয়ানকে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার করলে যাওয়ার পথে মতলব পার হলে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহগুলো থানায় আনা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হবে।  আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা