হাজীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও  অভিষেক 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৫ | ৮:০৪
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ  ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কমিটির নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও আজীবন সদস্যদের  অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশগাঁও  ডিগ্রী কলেজ হলরুমে এ সংবর্ধনা ও কমিটির অভিষেক  অনুষ্ঠিত হয়।
 এখানে  ২০২৪ সালে বিভিন্ন পাবলিক  বিশ্ববিদ্যালয়, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং ও  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায উত্তীর্ন  শিক্ষার্থী, এসএসসি, এইচএসসি ও দাখিলে জিপিএ -৫ প্রাপ্ত  শিক্ষার্থী মাধ্যমিক ও  প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে সংম্বর্ধনা দেয়া হয়। এ সংগঠনের আয়োজনে  এলাকার মোট ১৩৭ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মদ খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. মো:  ইকবালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ  শাহ মিরান, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর  হোসেন  বাহার, ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান টিটু, সাধারন সম্পাদক সাবেক  প্রভাষক আলহাজ্ব মো: আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক  ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খাঁন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, দেশগাঁও ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজহারুল কবির  প্রমমুখ।
এ সময় ১০ নম্বর গন্ধর্ব্যপুর  দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য, কার্যকারি কমিটির সম্পাদকবৃন্দ,ও আজীবন  সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় তাদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বরনীকা দীপ্ত প্রত্যয়ের মোড়ক উম্মোচন ও শপথবাক্য পাঠ করা হয়।   শেষে পর্বে  প্রফেসর আলমগীর হোসেন বাহার ও সালাউদ্দিন ভূঁইয়ার পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা