চাঁদপুরে নৌ-থানায় তদবির করতে এসে ইউপি সদস্য আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১, ২০২০ | ১১:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় চলছে অভয়াশ্রম। দিন রাত সমান তালে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন প্রশাসন। এতো অভিযানের পর কোনোভাবেই থামছেনা মা ইলিশ নিধন। প্রতিদিন সমানতালে আটক হচ্ছেন জেলে, জব্দ হচ্ছে মাছ, নৌকা ও জাল।
এদিকে চাঁদপুর নৌ ফাড়িতে আটক কৃত জেলেদের নৌকা ছাড়াতে তদবির করতে এসে তরপুরচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন সিকদার (৪০) আটক হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে আটক হওয়ার ১০ ঘণ্টা পর ঐ ইউপি সদস্যকে ছেড়ে দেয় নৌ পুলিশ।
চাঁদপুর-নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই চাঁদপুর নৌ ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন এর আনন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি জেলে নৌকা আটক করা হয়। এর মধ্যে একটি নৌকা তারপরচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন সিকদারের। সে বেলা ১২ টায় নৌ ফাড়িতে এসে তার নৌকাটি ছেড়ে দিতে বলে। সে নৌ ফাড়িতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এসময় নৌ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন তাকে আটক করে।
এদিকে আটক হওয়ার ১০ঘন্টা পর অজ্ঞাত কারনে মুচলেখা রেখে ১জন পৌর কাউন্সিলরের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় তরপুরচন্ডি এলাকায় আলোচনার ঝড় বইছে।
এলাকাবাসীর অভিযোগ চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানের শুরু থেকেই ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন সিকদারের নেতৃত্বে একদল জেলে মা ইলিশ নিধন করে আসছে। প্রতিদিন ওই এলাকায় ভ্রাম্যমাণ আড়ত বসিয়ে তাঁর নেতৃত্বে চলে মাছ বেচাকেনা। এ ধরনের অপকর্মকারি ব্যক্তি কিভাবে নৌ ফাঁড়িতে গিয়ে আধিপত্য বিস্তার করে আটক হওয়ার পর আবার ছাড়া পেয়ে যায়। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা