গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে

হাজীগঞ্জে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ঈদ শুভেচ্ছা বিনিময় 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৫ | ১১:২১
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে  ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুমিনুল হক।
বুধবার বিকালে ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়িক কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 সভায সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার। সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন  উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাবিবুল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আলী আকবর শেখ, বিএনপি নেতা ইব্রাহিম খলিল, মহাসিন বেপারি , খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন যুবদলের সাবেক  সভাপতি মহিউদ্দিন মাইনু,সাবেক   সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিয়াজী, যুবদল নেতা কামাল হোসেন, ছাত্রনেতা তুষারসহ ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ইঞ্জিনিয়ার মমিনুল হক দল পরিচালনায় এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচনের প্রস্তুতি নিতে সকলের প্রতি আহ্বান জানান। নেতাকর্মীদেরকে সকল অপকর্ম থেকে দূরে থেকে জনগণের আস্থা অর্জনের কাজ করার আহ্বান জানান তিনি। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা