টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জের উদ্যোগে

অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৫ | ৮:৪৭
Link Copied Successfully!
সামাজিক ও অরাজনৈতিক সংগঠন টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ এর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ কাপড়িয়া পট্টির দক্ষিণ মাথায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহাস সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জসিম উদ্দিন রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলি, অর্থ ও প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ মজুমদার।
বক্তারা বলেন, এই সংগঠনটি সবসময় গরীব, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও ৫০টি অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ওই সময় তারা আরো বলেন, এই সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। সংগঠনের সকল সদস্যরা মিলে নিজ উদ্যোগে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন তারা।
সংগঠনটি ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে যাত্রা শুরু করে। এরপর থেকেই দেশের বিভিন্ন মহামারীতে ভূমিকা রাখেন তারা। গরিব, অসহায় ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন এ সংগঠনের সদস্যরা।
সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান টিটু, সহ-সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার ( প্রবাসী), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জসিম তফদার( প্রবাসী), সদস্য মোহাম্মদ আহসান হাবিব (প্রবাসী), কবির বলি( প্রবাসী), ওমর গনী(প্রবাসী), মামুন সর্দার, আনোয়ার হোসেন টিপু, সোহেল আফ্রিদী, মিলন মজুমদার(প্রবাসী), সরোয়ার হোসেন, সুমন সর্দার, কাউছার আহমেদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা