চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৫ | ১:১১
Link Copied Successfully!
চাঁদপুর শহরের  কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ শিশু নিরবের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। এর আগে রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিরব (১০) নিখোঁজ হয়।
কোস্টগার্ড  জানায়, শিশু নিরব ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিন চালিত বোটের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশনের একটি ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সে ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল নিরব।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানায়, এ ঘটনায় নৌকাসহ দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়ন (২৪) কে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ সোমবার স্কুল শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ  বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব