চাঁদপুর শহর থেকে ২টি শটগান এবং ১৪টি কার্তুজ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ১০:১৩
Link Copied Successfully!
চাঁদপুর শহরের  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী  ২টি শটগান এবং ১৪টি কার্তুজ উদ্ধার করেছে  যৌথ বাহিনী। শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ আলী স্কুলের পদ্মা অয়েল কোম্পানী (পদ্মা ডিপোর) বিকল্প সড়কে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি জানান,  চাঁদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ২টি পাইপ গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে ডাকাত ও মাদক পাঁচারকারীদের বিরুদ্ধে বড় ষ্টেশন, চাঁদপুর সদর, চাঁদপুর এলাকায় ডিবি পুলিশ চাঁদপুর সদর এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানে ২টি শটগান এবং ১৪টি শটগান কার্তুজ উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা