‘অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেই’ মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে খাদের কিনারায় ছিল বাংলাদেশ, এখন সেখান থেকে উত্তরণ ঘটেছে। এসময়, দেশ বর্তমানে ভালো আছে বলেও উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর তালিকায় প্রবেশ বা এলডিসি উত্তরণ গৌরবের; ২০২৬ সালেই এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝে কোন সমস্যা হলে, পরিস্থিতি বিবেচনা করে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ।


এর আগে, সোমবার নয়াদিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করেছিলেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা জানান তিনি।































