কচুয়ায় বাক-প্রতিবন্ধি ধর্ষণ, সন্তান প্রসবের পর মৃত্যু, অভিযুক্ত ধর্ষক জেলহাজতে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৩:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়ে বাচ্চা প্রসবের পর মারা যান। সোমবার বিকালে ওই নারীকে দাফন করা হয়। এর আগে অভিযোগের ভিত্তিতে ধর্ষক মেহেদি হাসান ওরফে প্রদীপকে (৩০) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত মেহেদি হাসান ওরফে প্রদীপ উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। মারা যাওয়া বাক-প্রতিবন্ধী গ্রামের বাসিন্দা।

মামলার বাদী তার ভাই শেখ ফরিদ বলেন, রোববার রাতে বোন সন্তান প্রসব করে। পরে তার অবস্থা গুরুতর হলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে তিনি আরো বলেন, প্রদীপদের বাসায় বোন পারিবারিক কাজ করতে যেতো। কোন একসময় বোনকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তাকে বিয়ের জন্য পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করা হয়। প্রদীপ রাজি না হওয়ায় গেলো ৩ মার্চ কচুয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়।

ইউপি সদস্য হাছিনা বেগম বলেন, একাধিকবার বৈঠকের চেষ্টা হয়। কিন্তু সমাধান হয়নি। এখন মেয়েটি মারা গেছে। ছেলেও জেলহাজতে। মেয়ে বাক-প্রতিবন্ধি আর ছেলেও কিছুটা বুদ্ধি প্রতিবন্ধি ছিল।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুল ইসলাম মুঠোফোনে জানান, কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ৩। অভিযুক্ত প্রদীপকে ৩ মার্চ রাতে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, কন্যা শিশুর পিতৃত্ব নিশ্চিত করতে নিহত বাক-প্রতিবন্ধীর ময়নাতদন্ত করা হয়েছে। পরে শিশুর ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় সনাক্ত করা হবে।

 

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা