মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার মাথায় কুড়ালের কোপ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৫ | ৬:৪৯
Link Copied Successfully!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটে তরুণের বিরুদ্ধে। হামলার শিকার ওই ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে মিলন (৫৫)। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমানের মাথা মারাত্মকভাবে কেটে গেছে। পরিবারের লোকজন তাঁকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ আত্মগোপনে রয়েছেন।

হামলার শিকার মিজানুর রহমানের ছোট ভাই মো. ফরিদ বলেন, সঞ্জয় রায় (২৫) নামের স্থানীয় এক তরুণ তাঁর কলেজপড়ুয়া ভাতিজিকে কলেজে আসা–যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। তাঁরা বিষয়টি ওই তরুণের পরিবারকে জানালে ছেলেকে শাসন করবে বলে আশ্বস্ত করে। কিন্তু তাতেও ওই তরুণের বখাটেপনা থামেনি।

বিজ্ঞাপন

ফরিদের অভিযোগ, কয়েক দিন আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণ তাঁর ভাতিজির হাত ধরে টান দেন। সে বাড়িতে এসে ঘটনাটি জানালে তাঁরা দুই ভাই ওই তরুণের পরিবারের কাছে আবার অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সঞ্জয় চায়নিজ কুড়াল নিয়ে অতর্কিতে তাঁদের দুই ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় কুড়ালের কোপে তাঁর বড় ভাই মিজানুরের মাথায় মারাত্মক জখম হয়। আর তিনি সরে যাওয়ায় তাঁর হাতে হালকা আঘাত পান। একই সময় প্রতিবেশী এক নারী এগিয়ে এলে তাঁকেও আঘাত করেন ওই তরুণ।

ফরিদ জানান, ঘটনার পর তাঁরা তাঁর বড় ভাই মিজানুর রহমানকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালে তাঁর ভাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত তরুণের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতের ওই হামলার ঘটনার পর থেকে তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার কথা তাঁরা শুনেছেন। তবে পরিবারের কেউ আজ রোববার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ না করার বিষয়ে জানতে চাইলে মো. ফরিদ বলেন, ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ করতে দেরি হচ্ছে। তবে আজ আইনজীবীর সঙ্গে দেখা করে অভিযোগ লিখে থানায় জমা দেবেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত