কুমিল্লার ষাটোর্ধ্ব মোতাসিনের প্রেমের টানে ছুটে এলেন ইউক্রেনের মনোবিদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১, ২০২৫ | ৫:৩১
Link Copied Successfully!

কুমিল্লা নগরের চর্থা বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা মোতাসিন বিল্লাহ চৌধুরীর বয়স এখন ৬৩। তাঁর প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন চেক প্রজাতন্ত্রে বাস করা ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া। ৫০ বছর বয়সী এই নারী একজন মনোবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছরের পরিচয় ও তিন বছরের প্রেমের সম্পর্কের অবশেষে তাঁরা পূর্ণতা দিয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। ২৫ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে দুজন দাম্পত্যজীবনে আবদ্ধ হন। প্রেমিক মোতাসিন বিল্লাহ চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পর নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন তিনি। দাম্পত্যজীবনে সুখী হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

সালো নাদিয়াকে বিয়ে করার আগে মোতাসিন বিল্লাহ অবিবাহিত ছিলেন বলে জানিয়েছেন। তবে নাদিয়ার আগে বিয়ে হয়েছিল। অনেক আগেই তাঁর বিচ্ছেদ হয়েছে। পরিবারে নাদিয়ার ছোট দুই বোন আছে। তাঁদের একজন শিক্ষক, অন্যজন চিকিৎসক।

বিজ্ঞাপন

মোতাসিন বিল্লাহ আজ শনিবার দুপুরে  বলেন, ‘সাইকোলজিস্ট নাদিয়ার সঙ্গে ২০১৯ সালে আমার ফেসবুকে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে মাঝেমধ্যে ফেসবুকের মেসেঞ্জারে কথা হতো। বছর দুয়েক কথা বলতে বলতে এক পর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করি। আর তাতেই সম্মতি দেন নাদিয়া। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন দাম্পত্যজীবনে জড়ানোর। সেই সূত্রে ১৯ ফেব্রুয়ারি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নাদিয়া। এরপর তাঁকে কুমিল্লায় নিয়ে আসি।’

সালো নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে তিনি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন বলে জানান মোতাসিন বিল্লাহ। সেখানে মনোবিদ হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দেন। নাদিয়া ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজিতে কথা বলতে পারেন। মোতাসিন বিল্লাহর সঙ্গে ইংরেজিতেই মনের ভাব আদান-প্রদান করেন তিনি।

স্ত্রী নাদিয়া বাংলায় কথা বলতে জানেন না উল্লেখ করে মোতাসিন বিল্লাহ জানান, তিনি ধীরে ধীরে সব শিখিয়ে দেবেন তাঁকে। এ ব্যাপারে তাঁর আগ্রহ আছে। বাংলাদেশের কী কী পছন্দ জানতে চাইলে তিনি বলেন, নাদিয়া খুবই ভালো একজন মানুষ। তিনি বাংলাদেশকে খুবই পছন্দ করেন। তবে বাংলাদেশের জলবায়ু ও জনসংখ্যা নিয়ে তাঁর কিছুটা আপত্তি আছে। বাংলাদেশের পোশাক তাঁর প্রিয়। কুমিল্লার রসমালাই খেতে পছন্দ করেন। তবে বাংলাদেশের অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তাঁর ভালো লাগে না।

বিজ্ঞাপন

মোতাসিন বিল্লাহ  বলেন, নাদিয়া কয়েক দিন বাংলাদেশে থাকবেন। এরপর আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন। সেখানে যাওয়ার পর তাঁর (মোতাসিন) ভিসার জন্য চেষ্টা করবেন। ভিসা পেলে তিনিও আসা-যাওয়ার মধ্যে থাকবেন। নাদিয়াও বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকবেন। দাম্পত্যজীবনে সুখী হতে তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ