জাতীয় নাগরিক পার্টি’ নামে আসছে ছাত্র–জনতার নতুন দল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫ | ৬:৪৩
Link Copied Successfully!

আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা ছাত্র-জনতার নতুন দলের নাম চূড়ান্ত হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইংরেজিতে দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নামে পরিচিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন দলের নাম প্রকাশ করেন তিনি। সারজিস লিখেছেন, ‘আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।’

আগামী শুক্রবার বিকাল ৩টায় নতুন দলটির আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আত্মপ্রকাশেই বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলেরআত্মপ্রকাশেই বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলের|

নতুন দলটির নেতৃত্বে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা নাহিদ আলম দলটির আহ্বায়ক আর সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

নতুন রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত নেতারা জানিয়েছেন, যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। দল গঠনের প্রস্তুতিও শেষ পর্যায়ে।

বিজ্ঞাপন

নেতারা বলছেন, নতুন রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তারা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা