মতলবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | ১০:৩৬
Link Copied Successfully!
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরিবেশ আইনে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কর হয়। এ সময় ওই বাজারের নজরুল স্টোর থেকে ১০৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তারকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন কিংবা ব্যবহারের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে মতলব উত্তর থানার একদল পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষার্থে সক্রিয় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা