
হাজীগঞ্জ – রামগঞ্জ সড়কে স্প্রীডবেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও অবরোধ করেছে শিক্ষার্থীরা
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ – রামগঞ্জ সড়কে স্প্রিডবেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে তারা। এ সময় হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, অহিদুল ইসলাম মহন, সাইদুল ইসলাম মিঠু, শহিদ উল্যাহ আলপু প্রমূখ। মানববন্ধন চলাকালে প্রায় দেড়ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে দাবি মানার আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ জানান, এলাকাবাসী ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপদ বিভাগের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।








