চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির ২১৩ জনের মধ্যে ১৬০ জনের পদত্যাগ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহবায়ক কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের হিড়িক পড়েছে।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন ১৬০ জন।

 

পরে রাত সাড়ে ১০ টায় কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, চাঁদপুরে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেওয়া হয়েছে তা আমাদের মনোভূত হয়নি। এবং রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেওয়া হয়নি। তাই এই কমিটি বিতর্কিত হয়েছে। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্চিত ঘোষণা করলাম।

 

তিনি বলেন, ২৪ এর আন্দোলনে শহীদ ও আহতরা যেই মাইন্ডেডে আন্দোলন করেছে এই কমিটি সম্পন্ন তাদের মাইন্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটিকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করার ক্ষেত্রে আন্দোলনে যেসব মূল যোদ্ধারা ছিল তাদের উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে উপজেলার নেতৃত্ব স্থানগুলোতে সম্পন্ন বৈষম্য করা হয়েছে।  এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। তাছাড়াও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই ২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছে। এবং যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে অনেকেই জানতেন না এই কমিটিতে কিভাবে তাদের নাম আসে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরো বলেন, শুধু এই কমিটিকে বয়কট করি বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহিত করতে হবে।

 

বিজ্ঞাপন

সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাকিব হোসেন নামের আরেকজন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্র যেই আলোচনা করেছে। সেখানে যেই কথাগুলো বলেছে বাস্তবে সেই কথা তারা রাখেনি। এই কমিটির মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে বিভক্ত করে বৈষম্যের সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমরা চাইনা কারো কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক। তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটির ঘটন করা হোক। আমরা চাই না আমি-ডামির মাধ্যমে এই কমিটি হোক। আমি-ডামির মাধ্যমে এই কমিটি করা হলে চাঁদপুর জেলা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমন জেলার ৮ টি উপজেলা ও ক্ষতিগ্রস্ত হবে।  তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাবো অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়া হোক।

 

সাগর হোসেন নামের শিক্ষার্থী বলেন, কেন্দ্রের সাথে বৈঠকের পর আমরা সুন্দরভাবে তাদেরকে বলেছি একটি সু-শৃঙ্খল কমিটি প্রকাশ করার জন্য। কিন্তু তারা আমাদের কথাতো রাখলই না বরং একটি অনৈতিক কমিটি প্রকাশ করেছে।

 

আহবায়ক কমিটি থেকে এখন পদত্যাগ করেন কমিটির সহ মুখপাত্র সায়েম আহমেদ, যুগ্ম-সচিব জান্নাতুল ফেরদৌস জবা, সংগঠন হীরা কাজুনারি, আম্মার শেখ ও আইরিন আক্তার সহ প্রায় ১৬০ জন।

 

এদিকে বুধবার রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের যে কমিটি ঘোষণা করা হয়, তা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পেইজ থেকে সরিয়ে নেয়া হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা