এবার রমজানে ইফতারের ৮টি পণ্য ক্রয় মূল্যে বিক্রয় করবেন সেই শাহআলম

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৫ | ৬:৩৯
Link Copied Successfully!
পবিত্র মাহে রমজান আসলেই দেশে যখন সিন্ডিকেটের হাতে বন্দি প্রয়োজনীয় নিত্য পণ্য সামগ্রী। তখনই হুঁড় হুঁড় করে বাড়তে থাকে সকল খাদ্য পণ্যের দাম। তবে সব সিন্ডিকেটকে পেছনে রেখে রমজান আসলেই প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম কমিয়ে দেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহ আলম মাল।

 

জেলার ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের বাসিন্দা শাহ আলম মাল। গেলো দু’বছর পবিত্র মাহে রমজানে মাত্র এক টাকা লাভে ইফতার সামগ্রী বিক্রয় করেন তিনি। এবার ভিন্ন পন্থা। কোন লাভ ছাড়াই পবিত্র মাহে রমজানের ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর ও সয়াবিন তৈল সহ আটটি খাদ্য পণ্য বিক্রয় করছেন ক্রয় মূল্যে।
রমজানে বাজারে না গিয়ে শাহ আলম মালের দোকান থেকে ক্রয় মূল্যে ইফতার সামগ্রী কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারাও। তারা বলছেন, শাহ আলমের দোকান থেকে পণ্য ক্রয় করলে সময় ও অর্থ দু’দিকেই সুবিধা হয় তাদের।
গেলো দু’বছর ১ টাকা লাভে পণ্য বিক্রয় করে ব্যাপক সাড়া পান শাহ আলম মাল। গরিব মেহনতি মানুষের জন্য কিছু করতে হবে ভেবে এ বছর ক্রয় মূল্যেই রমজানের আটটি খাদ্য পণ্য সামগ্রী বিক্রয় করছেন। এতে অন্যান্য মাসে এক থেকে দেড় লক্ষ টাকা বিক্রয় হলেও রমজান মাসে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল বিক্রয় করেন বলে জানান তিনি।
এদিকে রমজান উপলক্ষে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করায় শাহ আলমকে স্বাগত জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেকোনো পরিস্থিতিতে শাহ আলমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
২০২৩ সালে রমজান মাসে ব্যবসায়ী শাহ আলম মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেছিলেন। তার এই কাজের জন্য সম্মাননা দিয়েছে ভোক্তা অধিকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা