চাঁদপুরে ছয় মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় ২০ লাখ টাকা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫ | ৪:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের মডেল মসজিদগুলোর বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন ইসলামিক ফাউন্ডেশন। জেলার নয়টি মডেল মসজিদের মধ্যে ৬ টিতে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ২০ লাখ টাকা।
সবচেয়ে বেশি বকেয়া কচুয়া উপজেলা মডেল মসজিদে। সেখানে গেল তিন বছরে সাড়ে ৭ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এছাড়া বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে হাজীগঞ্জ, শাহরাস্তি, হাইমচর, ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ মডেল মসজিদে।
এ নিয়ে কচুয়া মডেল মসজিদের ফিল্ড সুপার ভাইজার মো. হাসান মজুমদার বলেন, বিদ্যুৎ বিল বকেয়া প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতিমাসে ১০০ ইউনিটের বিদ্যুৎ বিল ইসলামিক ফাউন্ডেশন দেয়ার কথা রয়েছে। কিন্তু এখানে সাব-স্টেশন স্থাপন করায় বিদ্যুৎ সরবরাহ না থাকলেও বিল আসবে ১০ থেকে ১২ হাজার টাকা। এখন প্রতি মাসে বিল আসে ২০ থেকে ২২ হাজার টাকা। অথচ শুক্রবার জুমার নামাজের সময় উঠে ৪শ থেকে ৫ শ টাকা। প্রথম কিছু বিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল।
তিনি আরো জানান, মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের ক্যাটাগরি মতে ১১ জন বিশিষ্ট একটি কমিটি রয়েছে। তবে বিদ্যুৎ বিল বেশি আসায় কেউ দায়িত্ব নিতে চান না। এখানে ইসলামিক ফাউন্ডেশনের অফিস ছাড়াও হাফেজিয়া মাদ্রাসা, ইমাম প্রশিক্ষণ ও ইসলামিক পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. বেলায়েত হোসেন বলেন, কচুয়া মডেল মসজিদের বিদ্যুৎ বিল দিচ্ছে না তিন বছর ধরে। এছাড়া হাজীগঞ্জ ও শাহরাস্তি মডেল মসজিদেরও বিল বকেয়া রয়েছে। তিনটিতে প্রায় ১২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
তিনি প্রত্যাশা করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিবেন।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান বলেন, তাদের এলাকায় চারটি মডেল মসজিদ রয়েছে। সেগুলো হচ্ছে মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও হাইমচর উপজেলা মডেল মসজিদ। মতলব উত্তরের মডেল মসজিদে এখনও বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। বাকী তিনটিতে বকেয়া ৫ লাখ ২৪ হাজার টাকা বকেয়া।
জানতে চাইলে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের হিসাব রক্ষক ছিদ্দিকুর রহমান বলেন, চাঁদপুরের ৯টি মডেল মসজিদ। জেলা মডেল মসজিদ এখনও হয়নি। বাকী আট উপজেলায় ৮ টি ইতোমধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একটি এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। সদর উপজেলা মডেল মসজিদে এখন জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় পরিচালনা করা হচ্ছে। এই মসজিদে মিটার সিস্টেমে বিল পরিশোধ করতে হয়। ইতোমধ্যে তাদের বাজেটও শেষ পর্যায়ে। উপজেলা মডেল মসজিদের বিদ্যুৎ বকেয়া বিল বর্তমানে প্রায় ২০ লাখ টাকা। গেলো নভেম্বরে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো তথ্য প্রায় ১৭ লাখ টাকা বকেয়া রয়েছে বলে অবহিত করা হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা