হাজীগঞ্জে বোরো ধান রোপণ নিয়ে হামলায় শ্রমিক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জে বোরো ধান রোপা নিয়ে হামলার ঘটনায় সেলিম কবিরাজ (৪৫) নামের একজন নিহত হয়েছে । এ ঘটনায় দুইজন আহত হয়েছে।  শুক্রবার বিকেলে উপজেলার ১১ হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সেলিম কবিরাজের ভাই নবীর হোসেন জানান, একই গ্রামের কাজী বাড়ির আজিজ কাজীর ফসলী জমিতে বোরোধান রোপনের জন্য তাদেরকে বলা হয়। তারা চার ভাই মাঠে গিয়ে দেখেন কাজী বাড়ির চান মিয়া, নুরু মিয়াসহ কয়েকজন কাজ করছেন। এ নিয়ে জমির মালিক ও শ্রমিকদের সাথে বাক-বিতন্ডার জেরে একাধিকবার হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর ওই হামলায় সেলিম কবিরাজ মারা যান। এ ঘটনায় আহত হন তার চাচী রাজিয়া খাতুন (৫০) । তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার আরেক ভাই প্রাথমিক চিকিৎসা নেয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন,এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিকভাবে কয়েকজনক জিজ্ঞাসাবাদ চলছে । পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা