
১৭ বছর যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে
জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন
Link Copied Successfully!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, অনেক ত্যাগ ও কুরবানীর বিনিময়ে আল্লাহ পাক ৫ আগস্ট জাতিকে উপহার দিয়েছে। ছাত্র জনতার এই ত্যাগ জাতি কোন দিন ভুলবে না।

গত ১৭ বছর যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াত সব চেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের জীবনদানের ইতিহাস গোটা দুনিয়া ছাড়িয়ে গেছে। বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস অব্যাহত থাকবে।
তিনি শনিবার চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউরেসিয়া কনভেনশন সেন্টারে রুকনদের দিনব্যাপী ওরিয়েন্টেশান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।


প্রধান অতিথি বলেন, রাষ্ট্র সংস্কারে জামায়াত ভুমিকা রাখছে। বিগত ১৭ বছরে রাষ্ট্র ধ্বংস করা হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। আগামী দিনে একটি অবাধ, সুস্ঠ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচনের জন্য জাতি অধিক আগ্রহে বসে আছে। এদেশের নেতৃত্ব দেয়ার জন্য জামায়াতে ইসলামী সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলা নায়েবে আমীর এড, মাসুদুল ইসলাম বুলবুল। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাও আবুল হোসাইন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশীদ ওসমানী।
শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নছর আশরাফি।

























