কোন রকম অপরাধে জড়ানো যাবেনা – ইঞ্জিনিয়ার মমিনুল হক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৫ | ১১:৪৯
Link Copied Successfully!

কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক বলেছেন কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে সাথে জড়িত থাকা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ। যেখানে কেউ নির্যাতনের শিকার হবে না। আমাদের নেতা তারেক রহমানের এতে কড়া হুশিয়ার বার্তা যা আপনাদের আবারো জানিয়ে দিলাম। যদিও গত ১৭ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

শুক্রবার বিকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি শাহিন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও চেয়ারম্যান সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

যুবদলের সাবেক সহ সভাপতি কবির হোসেন ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় ও আহবায়ক কদ্দুস মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়শাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উক্ত সম্মেলনে নির্বাচন কমিশনার এড. ওমর ফারুক টিটু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি প্রার্থী হাবিব উল্ল্যাহ মজুমদার, ইব্রাহীম খলিল, কাজী জসিম উদ্দিন, আলী আকবর শেখ ও মাহবুব আলম বাচ্চু সবাই একমত হয়ে প্রফেসর আব্দুল কুদ্দুসকে সভাপতি নির্বাচিত করেন এবং সাধারণ সম্পাদক পদে  খালেকুজ্জামান শামীম, দেলোয়ার হোসেন, শেখ আব্দুল আহাদ লেয়াকত,  মহসিন বেপারী  একমত হয়ে সুলতান মাহমুদকে সমর্থন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ