চাঁদপুরে শীতে লঞ্চে কমেছে যাত্রী,  সিডিউল বিপর্যয় 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৫ | ১১:২৮
Link Copied Successfully!
চাঁদপুরে বেড়েছে শীতের তীব্রতা।  ঘন কুয়াশার পর ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের সাথে হিমেল হাওয়া জবুথবু মানুষ। লঞ্চগুলোতে কমেছে চাঁদপুর-ঢাকা নৌ-পথের যাত্রী। ঘন কুয়াশায় শুক্রবার ভোর ৬ টায় ঢাকাগামী সোনার তরী -৪ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে ছাড়েনি।
শরিয়তপুর থেকে আসা রকিব উদ্দিন। সে নারায়ণগঞ্জ যাবে। ভোরে ঘন কুয়াশায় বের হয়নি। কিছুটা বিলম্বে বের হলেও সূর্র দেখা নেই। প্রয়োজনের তাগিদ ছাড়া শীতে ঘর থেকে বের হচ্ছে না কেউ।
আল বোরাক লঞ্চের সুপার ভাইজার বাবুল মিয়া বলেন,  শীতের কারণে যাত্রী কম হয়। সকাল ৬ টার লঞ্চ যায়নি। কুয়াশা হলে লঞ্চ নোঙ্গর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে লঞ্চ ছাড়া হয়। লঞ্চে কোন যাত্রী নাই। আমাদের সমস্যা হচ্ছে।
চাঁদপুর লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার বলেন, সকালে ঠান্ডার কারণে যাত্রী নামে নাই। প্রচুর ঠান্ডা। যাত্রী কমে  গেছে। লঞ্চ আগের তুলনায় কিছুটা কম চলাচল করছে।
চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ঘন কুয়াশায় লঞ্চগুলোকে নির্দেশনা প্রদানের জন্য ২৪ ঘন্টা কাজ করছেন তারা। রাতে মাঝ নদীতে নৌঙ্গর করে রাখা। সিডিউল পরিবর্তন করাসহ সব কিছুই আবহাওয়ার উপর নির্ভর করছে।
এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব জানান, শুক্রবার চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার সব্বোচ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে।

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব