সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের তিন শ্রমিক নিহত, পরিবারে চলছে শোকের মাতম

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৫ | ৪:৩০
Link Copied Successfully!
গেল মঙ্গলবার হবিগঞ্জের আকিজ রেঞ্জারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত চাঁদপুরের একই পরিবারের তিন শ্রমিক। আরো দুইজন গুরুতর আহত। স্বজন হারানো পরিবারে চলছে শোকের মাতম। বুধবার রাতে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি নিচ্ছেন শোকাবহ পরিবার।
সরজমিনে গিয়ে জানা গেছে, হবিগঞ্জের বাহুবলে আকিজ ডেঞ্জারের কারখানায় প্রায় ৩০ বছর ধরে শ্রমিকের কাজ করতেন চাঁদপুরের রামপুর ইউনিয়নের আলগী গ্রামের মোঃ ইব্রাহিম খান বতু। বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন স্বপ্ন ছিল শেষ বয়সে অবসর সময় পার করবেন সেখানে। স্বপ্ন অঁধরা রেখে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে। কারখানার সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে নিহত হন তিনি। শুধু তিনি নন, এ ঘটনায় নিহত হয়েছে তার আরো দুই নিকট আত্মীয়। তারা হলেন ভাগিনা মৈশাদী গ্রামের মোহাম্মদ মিজান ও ফরিদগঞ্জের বালিথুবা গ্রামের মাহফুজ। এছাড়াও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তার বড় ছেলে মোহাম্মদ আল আমিন। সংসারের চাহিদা মেটাতে এদের সবাইকে কাজে নিয়েছিলেন তিনি।
ইব্রাহিম খান বতুর স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন,  আমার সংসার দেখার মতো আর নাই। আমার ছেলেদের একটা চাকরীর ব্যবস্থা করে দিলে সংসারটা চলবে। যে সংসার চালাতো সেই নেই।  সে চলে গেছে, আর কেউ রইলো না।
ভাতিজা কাউছার হোসেন বলেন, একই পরিবারের তিন জন মারা গেছে। দুইজন আহত হয়ে চিকিৎসাধীন। একজন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। ইব্রাহীম কাকা দুই বছর ধরে একটি ভবনের কাজ ধরেছে। দুই মাস আগেও এনজিও থেকে তিন লাখ টাকা ঋণ নেয়। এখন তার এক ছেলে গুরুতর আহত। কোম্পানী ও সরকার যদি সহায়তা না করে, তাহলে সবার সংসারগুলো পথে বসিয়ে পড়ার উপক্ষম হয়ে পড়বে।
ভায়রা লতিফ পাটোয়ারী বলেন, পরিবারে ইব্রাহীম ছাড়ার আর উপার্জন কারী কেউ নাই। এক মেয়ে, তিন ছেলে ও স্ত্রী রয়েছে। ছেলেটাও গুরুতর আহত। ৩০ বছর ধরে এই কোম্পানীতে চাকরী করেন ইব্রাহীম। যদি তারা পরিবারটির উপর সহায় হোন।
তিনজনের মৃত্যু সংবাদে বাকরুদ্ধ পরিবার ও এলাকাবাসী। কোম্পানি এবং সরকারের কাছে সহায়তার দাবি তাদের।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা