
হাজীগঞ্জে উদ্বোধন হলো নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টার
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটি শপিং কমপ্লেক্সের ৩য় তলায় রবিবার সন্ধ্যায় দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে নিউ মেডিনোভা লেজার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মো. মোশাররফ হোসেন।
দোয়া মিলাদ শেষে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান।


ওইসময় আরো উপস্থিত ছিলেন,ডাঃ মোহাম্মদ মহিবুল আলম রুবেল ও ডাঃ মোঃ মাহমুদুল হাসানসহ বাজার ব্যবসায়ীবৃন্দ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফিজিওথেরাপিস্ট মো:রাইহান মিজি শামীম বলেন, এই ফিজিওথেরাপি সেন্টারে সবসময় গরীব ও অসহায় মানুষের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।


























