
চাঁদপুরের পাল বাজার থেকে ৭৪০ কেজি পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পাল বাজার থেকে ৭৪০ কেজি পলিথিন জব্দ ও দুই গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার পাল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল এমরান খাঁন।
জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, বিকালে পালবাজারের মেসার্স ফারুক ভ্যারাইটিজ স্টোর ও সোহাগ গাজীর গোডাউন থেকে থেকে প্রায় ৭৪০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউন এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
এসময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন।

























