চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৪ | ৬:৫৩
Link Copied Successfully!
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় টাস্কফোর্সের অভিযানে ২হাজার ১৯৫ কেজি (৫৪.৮৭৫মণ) নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।

 

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও কোস্ট গার্ড চাঁদপুরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বশির পাটোয়ারী স্টোর নামক এক দোকানির গোডাউন থেকে প্রায় ১২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামক আরে দোকানির গোডাউন থেকে প্রায় ৯৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ।

 

বিজ্ঞাপন

অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউনের মালিকদের মধ্যে বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।

 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

 

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একদল চৌকস বাহিনী সহযোগিতা করেন।  পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা