চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৯:৩৬
Link Copied Successfully!
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, উভয় দেশে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৪ ডিসেম্বর,বুধবার, বিকাল সাড়ে ৪  টায় অনুষ্ঠিত হয়।
এদিন শহরের চিত্রলেখার মোড়, শপথ চত্বর ও পালবাজার মোড়ে সমাবেশ হয়। প্রত্যেকটি স্পটে মিছিলসহকারে অবস্হান নেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। একাত্নতা জানিয়ে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা বাসদ সদস্য কমরেড জিএম বাদশা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা করা হয় এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়। এর রেশ ধরে বাংলাদেশেও ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়। উভয় দেশের ধর্মীয় উগ্রবাদীদের এহেন কর্মকান্ড ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ।  এর ফল নৈরাজ্য ও অরাজকতা ছাড়া কিছুই নয়। অবিলম্বে উভয় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও জাতিসংঘের প্রতি আহবান জানান। উভয় দেশের জনগণের মধ্যে দৃঢ ঐক্যের জন্য জনগণকে অনুরোধ করেন।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। মহান মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি ‘অসাম্প্রদায়িকতা’। যা ৭২’র সংবিধানে আছে। এ চেতনা বিনষ্ট হওয়া মানেই বাংলাদেশ-ভারতে অশান্তি নেমে আসা এবং নতুন ফ্যাসিস্ট জন্ম দেয়া। এটা কোনভাবেই করা যাবে না। তাই ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক মুক্তির জন্য শ্রমজীবীদের মাধ্যমে গণবিপ্লব রচনা করতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা