মতলবে অটোচালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই, লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৪ | ১:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী এলাকায় এক  অটো চালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশার ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা যায়, নিহত অটোরিকশা চালকের নাম মঈন উদদীন (১৬)।  তিনি  উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
তিনি বলেন, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় ১৫/১৬ বছর বয়সী এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি  পরা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, নিহতের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে  উদ্ধার করা হয়েছে।  তবে ব্যাটারী পাওয়া যায়নি।
নিহতের পিতা নাছির উদ্দীন মিয়াজি বলেন, গতকাল (শুক্রবার)  বিকেল  তিনটার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোজাখুজি শুরু করেন।রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে আমি উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে আজ সকালে ভাংগারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে । পুলিশের গাড়ি বেলুতী গ্রামে গিয়েছে শুনে সেখানে যাই। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পরে আছে।
এলাকাবাসী জানান, দুই ভাই এক বোনের মধ্যে নিহত মাইনউদ্দিনই বড়। সে অটোরিকশা চালিয়ে সংসার ও ভাই বোনের লেখাপড়ার খরচ চালাতেন।
ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায়, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) খায়রুল কবির পরিদর্শন করেছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে নিহতের স্বজনরা লিখিত অভিযোগ প্রস্তুত করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ