কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : হাবিবুল্লাহ মিয়াজী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ৯:৫৩
Link Copied Successfully!

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, কুরআন-সুন্নাহর আইন ছাড়া অন্য কোন আইনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। জমিন আল্লাহর অতএব হুকুমও চলবে আল্লাহর। কুরআন-সুন্নাহর চর্চা ও বাস্তবায়ন হলে দেশে শান্তি আসবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে হাফেজ্জী হুজুর রহ. সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে চাঁদপুর শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা অতীতে অনেক ধরনের শাসন দেখেছেন, কিন্তু এদেশের জনগণের ভোগান্তি কমেনি। মানুষের বানানো তন্ত্র-মন্ত্র দিয়ে কখনো একটি কল্যাণ ও মানবধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনগণের ওপর এই ধরণের মতবাদ চাপিয়ে দিয়ে সফলতা আসেনি। দেশের জনগণকে সুদ, ঘুষ, দুর্নীতিসহ সকল অপরাধমূলক কাজ থেকে ফিরিয়ে আনতে হলে কুরআন ও হাদিসের চর্চা বাড়াতে হবে। তাহলেই দেশের ১৮ কোটি মানুষ মুক্তির প্রকৃত দিশা পাবে।

বিজ্ঞাপন

হাফেজ্জী হুজুর রহ. সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলার আহবায়ক মুফতী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় সীরাত কনফারেন্সে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বক্তব্যে বলেন, মহানবী (সা.) সকল শ্রেণি ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আইয়ামে জাহেলিয়াত বা বর্বরতার যুগকে অল্প দিনেই সোনালী যুগে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। আদর্শ মানুষ, পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি মহোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত মুহাম্মাদ সা. ছিলেন আল্লাহর নবী, একজন আদর্শ শিক্ষক সমাজসেবক আদর্শ রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক। মহানবীর আদর্শের মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান।

হামিদী বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, জুলুম-শোষন, অরাজকতাসহ সকল অপরাধের মূলোৎপাটন একমাত্র মহানবীর আদর্শভিত্তিক খেলাফত শাসনব্যবস্থার মাধ্যমেই করা সম্ভব। ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। মদিনার অনুকরণে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক রোকনুজ্জামান রোকন, হাজী মো. সদরুদ্দীন, খেলাফত আন্দোলনের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন ও খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমান প্রমূখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা