চাঁদপুর জেলা স্কাউটস কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৪ | ৫:৩৭
Link Copied Successfully!

আওয়ামীলীগ ও ফ্যাসিবাদের দোসর নিয়ে গঠিত চাঁদপুর জেলা স্কাউটস কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী স্কাউট আন্দোলন।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চাঁদপুর জেলা স্কাউটস কমিটির সম্পাদক অজয় ভৌমিক ও অফিস সহকারী হাসিব খানের পদত্যাগ দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, স্কাউটিং-এর আদর্শ রক্ষা করতে এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই, স্কাউটিং হোক স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং প্রকৃত স্কাউটিং-এর আদর্শে অনুপ্রাণিত।

বিজ্ঞাপন

এসময় জেলা স্কাউটস সম্পাদক অজয় ভৌমিক এবং অফিস সহকারি হাসিবের পদত্যাগের দাবির পাশাপাশি দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচারমুক্ত স্কাউটিং পরিবেশ ও নতুন নেতৃত্বে স্কাউটিং-এর আদর্শ পুনরুদ্ধারের দাবি তোলেন তারা।

মানববন্ধনে ক্রিয়েটিভ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আরিফ হোসেন, হিলসা সিটি মুক্ত স্টার গ্রুপের যুগ্ন-সম্পাদক মাসুদ দেওয়ান, কোষাধক্ষ্য রাহাত উদ্দিনসহ জেলার দুই শতাধিক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা