‘সাত দিনের কমিশনার’ হলেন নিলয় আলমগীর!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৪ | ৪:৪২
Link Copied Successfully!

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। নতুন খবর হলো এবার এ অভিনেতা হলেন সাত দিনের জন্য কমিশনার!

 

জনপ্রিয় এই অভিনেতা সাত দিনের জন্য কমিশনার হয়েছেন ঠিকই তবে বাস্তবে নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে।

বিজ্ঞাপন

 

‘সাত দিনের কমিশনার’ নাটকটি পরিচালনা করেছেন সজিব খান। ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন নির্মাতা। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

 

বিজ্ঞাপন

সম্প্রতি নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত নাটকটি।

 

নিলয়-তানিয়া বৃষ্টি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মাসুম বাশার, রেশমা আহমেদ, জুলফিকার চঞ্চল, জাবেদ গাজী, জাহিদ ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা