মতলব দক্ষিণে বিপুল ভোটে কবির আহমেদের নিরঙ্কুশ বিজয়

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২০, ২০২০ | ৯:৪৬
Link Copied Successfully!

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচন । গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু এবং শেষ পর্যন্ত কোন ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৪০০ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১ লাখ ৭৩ হাজার ১৮১জন ভোটারের মধ্যে ১ লাখ ৮ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

এ নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।একজন আওয়ামী লীগের ও অপরজন বি এন পির।আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ, প্রতীক নৌকা। তিনি ( নৌকা) ১ লাখ ৪ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবৃদুস শুককুর পাটওয়ারী ধানের শীষে ২ হাজার ৮১০ভোট পেয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার মতলব সরকারি ডিগ্রী কলেজ,ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়,মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়,মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,দগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরী উচ্চ বিদ্যালয় ও ঘোড়াধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিন পর্যবেক্ষন করে দেখা গেছে, অধিকাংশ ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় পুরুষ ভোটারদের উপস্থিতি বেশী, নারী ভোটারদের উপস্থিতি কম।দুপুরের পর নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।তবে আজকের নির্বাচনে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশী ছিল।

উপরোক্ত কেন্দ্র ছাড়াও অন্যান্য কেন্দ্রের খোজ নিয়ে জানা যায়,সব কেন্দ্রে আওয়ামী লীগের নৌকার এজেন্ট থাকলেও ধানের শীষের কোন এজেন্ট ছিল না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে বিপুল সংখ্যক আনসার,পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া র্্যাব, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স টহলে ছিল।একজন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট পুরো নির্বাচনী এলাকা মনিটরিং করেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন,নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করেছেন।

 

বিজ্ঞাপন

৫৭ টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোতেই শান্তিপূর্ণ পরিবেশে ভেট গ্রহন হয়েছে। কোন কেন্দ্রই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া কোন প্রার্থী ও প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আসেনি।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্বক সহযোগিতা করায় প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রিটার্নিং অফিসার মোজাম্মেল হক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব