
চাঁদপুরে আদালত চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু
Link Copied Successfully!

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে চাঁদপুর আদালত চত্বরে ময়লা-আবর্জনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে বিচার বিভাগের আয়োজনে আদালত চত্বরেই এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের নেতৃত্বে আদালত চত্বরসহ আশপাশের বিভিন্ন ঝোপ-ঝাড় কেটে ও মাঠের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়।
এদিকে প্রথমবারের মত আদালত চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেছে চাঁদপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
এমন উদ্যোগকে আমন্ত্রণ জানান স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’। বিডি ক্লিনের সদস্যরা চাঁদপুর আদালত চত্বরে জড়ো হন। এরপরে শপথ বাক্য পাঠ করে নেমে পড়ে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে।
কার্যক্রম উদ্বোধন কালে জেলা ও দায়রা জজ তার বক্তব্যে বলেন, সম্মিলিতভাবে আমরা আদালত অঙ্গনটাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে চাই। শুধু আমাদের আঙ্গিনাটাই পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, জেলার ৮ উপজেলার বিভিন্ন স্থানে যে যেই কর্মক্ষেত্রে আছি প্রত্যেকেই নিজ জায়গা থেকে এ কার্যক্রম চালিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে পলিথন ও প্লাস্টিকের ব্যবহার জিরোতে নামিয়ে আনতে হবে। সরকার দৃঢ় প্রত্যয় নিয়ে যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগ সফল করার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন।
জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বক্তব্যে বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার আমাদের বন্ধ করতে হবে। আমরা পলিথিনও প্লাস্টিকের কোন কিছু ব্যবহার করব না। জেলা জজশীপের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে এটা একটি ভালো দিক। জেলা জজ আদালত প্রাঙ্গণ ও আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ক্যাপম্পেইনের উদ্বোধনের মূল লক্ষ্য হচ্ছে এখানে সেবা নিতে আশা বিভিন্ন পেশার মানুষকে প্লাস্টিক ও পলিথিন সম্পর্কে সচেতন করা। প্লাস্টিক ও পলিথিনকে অপসারণ করতে হবে।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মঈনুল ইসলাম।
উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান , ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক (যুগ্ম জেলা জজ) পারভেজ আহম্মেদ, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ জিহান সানজিদা, সিনিয়র সহকারী জজ মাইনুল ইসলাম , সিনিয়র সহকারী জজ মোস্তফা পারভেজ, সিনিয়র সহকারী জজ (জেলা লিগ্যাল এইড অফিসার) সরোয়ার জাহান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল আলম সিদ্দিক , অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার, সহকারী জজ লাভলী শীল, সহকারী জজ ফাতেমা-তুজ-জোহরা, সহকারী জজ আবদুল কাহহার বিল্লাহ,সহকারী জজ ইবরাহীম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমল সহ চাঁদপুরের বিচার বিভাগের কর্মরত বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমিতির সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সহযোগিতা ছিলেন বিডি ক্লিনিক চাঁদপুরের সদস্যরা।

























