পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগের জন্য বাজারে অভিযান শুরু হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ৫:২৫
Link Copied Successfully!

পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, শুধু পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোন প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেওয়া হচ্ছে সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে।

বিশ্বের অন্যান্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান রিজওয়ানা হাসান। সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পলিথিন শপিং ব্যাগ থেকে এক পাও পিছু হটবো না।

এ বিষয়ে বিকল্প নিয়ে সরকারের কাঁধে না দিয়ে ব্যবসায়ীদের নিজেদেরও বিকল্প দেখার আহ্বান জানান তিনি।

পাটের বিষয়ে রিজওয়ানা বলেন, পাট তো আমার নিজস্ব শিল্প। আমি চরম দূষণকারী ট্যানারিকে পুষে যাচ্ছি কিন্তু আমি পাটকে প্রমোট করবো না এটা হতে পারে না। ফলে পাটকে প্রমোট করার জন্য যা যা করা দরকার আমার বিশ্বাস পাট মন্ত্রণালয় এটা করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা