কুমিল্লায় ডাক্তার দেখাতে গিয়ে মতলবের মা-ছেলেসহ ৩ জন নিহত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২০ | ৫:৩২
Link Copied Successfully!
মতলব দক্ষিণ উপজেলা থেকে কুমিল্লায় ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলো মা- ছেলেসহ একই বাড়ীর ৩ জন। আহত গুরতর আহত হয়েছে আরো ৩ জন।
রবিবার বিকালে কুমিল্লার লালমাই হাইওয়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।নিহতদের বাড়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকায়।
তারা হলো- জাহানারা বেগম (৭০) স্বামী মৃত আব্দুল মান্নান সরকা, তার ছেলে শরীফ সরকার (৩৫) ও একই বাড়ীর মনু মিয়া সরকারের স্ত্রী হাজেরা বেগম (৫৫)।
রবিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় লালমাই হাইওয়ে এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা বলেন,রবিবার সকালে ডাক্তার দেখাতে তারা ৬ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
ওইদিন বিকাল ৫ টায় সিএনজি যোগে কুমিল্লা বাস ষ্ট্যান্ডে ফেরার পথে লালমাই হাইওয়ে এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে কুমিল্লাগামী সিএনজিটি ধুমরেমুছরে যায়।এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম,ছেলে শরীফ, ও সাথে থাকা একই বাড়ীর হাজেরা বেগম মারা যায়।আহত হয় শরীফের স্ত্রী উম্মে হানি,কন্যা নিহা আক্তার ও তার ভাতীজা আল – আমিন।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ঘনস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে ওইদিন রাতেই স্বজনদের নিকট তাদের লাশ হস্তান্তর করে দেন।আহত আল- আমিন বলেন,তারা ডাক্তার দেখানোর পর সিএনজিতে করে ফেরার পথে লালমাই হাইওয়ে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি রং সাইডে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
থানা পুলিশ এসে লাশ নিয়ে যাওয়ার পর নিহতদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রাতেই লাশ নিয়ে মতলবে চলে আসে। আজ সোমবার সকালে লাশ দাফন করা হয় । এ ঘটনায় ওই বাড়ীসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা