চাঁদপুরে মামলা প্রত্যাহার ও দখল-চাঁদাবাজী বন্ধের দাবীতে স্মারকলিপি দিলেন বৈষম্যবিরোধী  শিক্ষার্থীরা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!
চাঁদাবাজি, দখলদারি, মিথ্যা মামলা, হুমকি, জেলা বিএনপির সভাপতির নানা অনিয়ম ও হয়রানিমুক্ত ‘নিরাপদ চাঁদপুর চাই’ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া তাদের বিরুদ্ধে  চাঁদপুর সদর মডেল থানায় করা দুইটি মামলা প্রত্যাহারের দাবী তোলেন তারা। একই দিনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ কেন পদত্যাগ বা অন্যত্রে বদলী করণ হচ্ছে না মর্মে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে তারা দুই মামলা তুলে নেয়া, শহরে চাঁদাবাজি,  দখলদারীত্ব বন্ধ করে চাঁদপুরকে শান্তি শহরে রুপান্তরিত করতে চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে যখন রাজপথে দৃশ্যমান, তখন ফ্যাসিবাদি সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ দৃশ্যমান রাজনৈতিক দেশপ্রেমী জনতার হাত ধরে জাগ্রত হয় নতুন বাংলাদেশের স্বাধীন পতাকা। তারই ধারাবাহিকতায় সংকটময় বাংলাদেশে বন্যা, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, অরাজিকতা অস্থিতিশীলতা, গুজবের বিরুদ্ধে কাজ করে থাকে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতা। যার কারণে চাঁদপুরেও ফিরে আসে দীর্ঘদিনের অস্বস্তিকর পরাধীন থাকা স্বস্তির আবাসনের পরিবেশ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচারে থমকে বাঁধা বিশৃঙ্খলা ও  নিজের হাতে তুলে নেয়ার মত ঘটনা। যা ইতিমধ্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরবাসী অবগত হয়েছে। শুধু তাই নয়, তার এই বেআইনি কুকর্মের গতি অব্যাহত থাকায় বিপন্ন হতে চলেছে চাঁদপুরের সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক স্বাভাবিক পরিবেশসহ বৈষম্য বিরোধী অবস্থান। এজন্যই কি ফ্যাসিবাদী সরকারের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশ।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, চাঁদপুরের স্বাধীনতাকামী ছাত্র সমাজ ও আপামর জনতার আস্থার আবাসস্থল চাঁদপুরকে ফ্যাসিবাদীর দালাল চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মামলা, হামলা, হয়রানি চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও আইন নিজের হাতে তুলে নেয়ার মত অপরাধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরসহ নিরাপদ চাঁদপুর  দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ছাত্রদের পাশাপাশি আল-আমিন একাডেমীর শিক্ষকদের উপস্থিতি দেখা গেছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা