মতলব উত্তরে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২০ | ৬:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে কারাদন্ড দেয়া হয় ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশীষ দাসের নেতৃত্বে মতলবের মেঘনা নদীতে অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত ট্রলারসহ ৮ জেলেকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর আব্দল্লাপুর গ্রামের মনু মিয়ার ছেলে আলী আজগর, শহীদ আলীর ছেলে মাইন উদ্দিন, মবু খার ছেলে দেলোয়ার হোসেন, শহীদ আলীর ছেলে আক্তার হোসেন, দুলাল তালুকদারের ছেলে স্বপন হোসেন, বাদল সরকারের ছেলে আরিফ, শহীদুল্লাহ মোল্লার ছেলে রুবেল ও জয়নাল মালের ছেলে মেহেদীকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় সাথে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ইউএনও’র সহকারী আমিনুল ইসলাম, ও নৌ- পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা