জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ৩:৫৯
Link Copied Successfully!

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধ দায়ের হওয়া মামলায় জামিন না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাকে।

মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দেন।

সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জামশেদ আলম বলেন, কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এসময় ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার জামিন আবেদন করেন আইনজীবী।

গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ওইদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার ওপর হামলাও করা হয়। পরে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা