খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ৬:৪৭
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী খান বাড়ীর আবুল বাসার খানের খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্নাবান্না করে খেয়ে সব লুটে নিলো চোরচক্র। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দুপুরে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে এমন অবস্থা দেখেন আবুল বাসার দম্পতি।

তিনি দাবী করেন, চোরচক্র ফ্রিজের মাংস, সেমাই ও ভাত রান্নাবান্না করে খেয়ে গেছে। বাসায় সব আসবাবপত্র ভাংচুর করে এলোমেলো রেখে যায়। তার বাবার বাসা থেকে স্বর্ণ দেড় ভরি, টিভি, জামা কাপড়, মাংস, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

তার মেয়ে জোহরা খান মুক্তা বলেন, মা-বাবা দুজনে ঢাকায় বোন বাসা গেছে। সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরেন। তারা এসে বাসার সব দরজা , তালা ভাঙ্গা দেখতে পায়। বাসায় কেউ না থাকায় তারা রান্নাবান্না করে খেয়ে গেল। তারা ঘওে থাকা মুদি মালামাল ও চালের বস্তা নিতেও ভুল করেনি। এমন কাজ কোন চোরচক্র কখনও করেনি।

আবুল বাসার খানের স্ত্রী আয়শা বেগম বলেন, বাসার স্ট্রীলের আলমারী, ওয়াড্রপ সব ভেঙ্গে নতুন নতুন জামা-কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে।

ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে দেখতে গিয়েছি। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আবুল বাসার খাঁন।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা