খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৪ | ১১:০০
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের খাল থেকে খবির উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো- আবদুর রহমান ও তৈৗহিদুল ইসলাম সৈকত। তারা বাবা-ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত খবির উদ্দিন উপজেলার মান্দারতলী গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রধানের ছোট ছেলে। তার স্ত্রী মাসুদা আক্তার ও দুই মেয়ে মুনিয়া আক্তার (১১) ও তোহা আক্তার (৩) সন্তান রয়েছে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

এ ঘটনায় স্ত্রী মাসুদা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় বায়েজিদ সরকারকে প্রধান আসামী করে ২৩জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত ৫-৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত খবির উদ্দিনের স্ত্রী মাসুদা আক্তার জানান, আমার স্বামী মো. খবির উদ্দিন প্রধান অটোরিক্সা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আজকে (সোমবার) বিকেলে জমিতে ধানের চারা রোপন করতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করি। পরে লোক মুখে শুনতে পাই কারা যেন আমার ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে চলে গেছে।

বিজ্ঞাপন

নিহত খবির উদ্দিনের চাচাতো ভাই মো. পাভেল জানান, গত দুই বছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলু কাকাকে মেরে ফেলেছে। তার বিচার আজও পাইনি। আজকে আবার আমার ভাইকে মেরে ফেলেছে। এখন আমরা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রতন মিয়া জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, মান্দারতলী গ্রামের বেপারী বাড়ির পাশের খালের পানিতে যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা