হাজীগঞ্জে প্রতিবন্ধী নুরু হত্যায় মূল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৪ | ৯:৪১
Link Copied Successfully!

হাজীগঞ্জে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের প্রতিবন্ধী নুরু হত্যায় জড়িত মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে রোববার (২৫ আগস্ট) বিকালে এন্নাতলি গ্রামের দক্ষিণ-পূর্ব ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যানারে মহিউদ্দিন দুলাল ও হাজীগঞ্জ থানা পুলিশের সাথে সখ্যতা থাকা গোলাম কিবরিয়াকে খুনি উল্লেখ করে তদন্তপূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধনে হত্যাকাণ্ডের শিকার নুরুর পরিবার ও নুরু হত্যা মামলার আসামি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, হত্যাকাণ্ডের শিকার প্রতিবন্ধী নুরুর চাচা আবুল খায়ের পাটওয়ারী, হত্যা মামলার আসামি ইউসুফ পাটওয়ারী, এলাকাবাসীর পক্ষে সমাজসেবক ও শিক্ষানুরাগী হুমায়ুন কবির ও ইয়াছিন পাটওয়ারী, রাজনৈতিক প্রতিহিংসার শিকার নূরে আলম ফরাজী।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শান্ত এন্নাতলি, বড়কুল ও রায়চোঁ গ্রামকে প্রতিবন্ধী নুরু ও পরবর্তীতে জোড়া খুনের মাধ্যমে অশান্ত করে তোলা হয়। রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতাকর্মী ও সমর্থকসহ নিরিহ মানুষকে আসামি করে কিংবা আসামি করার ভয় দেখিয়ে হয়রানি ও টাকার বানিজ্য করা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, মহিউদ্দিন দুলাল ও গোলাম কিবরিয়া এই এলাকার নিরিহ লোকজনকে আসামি করেছে এবং আসামি করার ভয় দেখিয়ে বানিজ্য করেছে। আমরা চাই, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা হয়রানি শিকার হয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে আব্দুল গফুর পাটওয়ারী, আলাউদ্দিন মিয়াজী, ওয়াসিম মুন্সী, মিজান পোদ্দার, সাইফুল ইসলাম, সুমন, মিজান পাটোয়ারী, এমরান ফরাজীসহ প্রায় শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মে সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল-এন্নাতলী মাঠের একটি হালটে দৃষ্টি প্রতিবন্ধি নুরুল ইসলাম পাটওয়ারীর (২২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ চশমা ও মোবাইল উদ্ধার করা হয়। সে এন্নাতলী পাটওয়ারী বাড়ীর আবুল বাসার ছোট ছেলে । পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা