মতলবে ছাত্রদের তোপের মুখে প্রধান শিক্ষক সহ ৩ শিক্ষকের পদত্যাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৪ | ৯:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রদের তোপের মুখে আলী আহম্মদ মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল সহ ৩ শিক্ষক পদত্যাগ করেছেন। অন্য শিক্ষকরা হলে সহকারী শিক্ষক (ধর্ম) মো. শাহ আলম সরকার, সহকারী লাইব্রেরিয়ান হালিমা আক্তার। পরে শিক্ষার্থীরা মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি একি মিত্র চাকমার কাছে পদত্যাগ পত্রগুলো জমা দেন।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করেন। তাদের অপসারনের দাবিতে বুধবার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন। পরে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তারা প্রতিষ্ঠান ত্যাগ করেন তারা।আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল অবৈধ নিয়োগ/নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দেওয়া। ১৯৯৮ইং সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২০ইং পর্যন্ত প্রতি বছরে সরকারী খাত থেকে ব্যাংকে আসা শিক্ষক ও কর্মচারীদের টিউশন ফি এর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা। প্রতি বছর এতিম ও অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজের মোবাইল একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করা।

করোনাকালীন সময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে বিদ্যালয়ের ঘর মেরামতের নামে ১লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা, নিয়মিত বিদ্যালয়ে না আসা। বেশিরভাগ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকা।

বিজ্ঞাপন

এছাড়া আরো বেশ কিছু আভিযোগ এবং ওই দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ/নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দেওয়া, স্বেচ্চাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন বলে জানান।

ওইসময় এসএসসি পরীক্ষার্থী মো. রাসেল, সামিয়া আক্তার ও নবম শ্রেণির মো. রনিসহ শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা