বন্যা ট্যুর বন্ধ হোক: ইরফান সাজ্জাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৪ | ২:৪৫
Link Copied Successfully!

ভয়াবহ বন্যায় আটকে থাকা অসহায়দের সাহায্য করতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে আসছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধমেও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছেন অনেকেই। পিছিয়ে নেই অভিনেতা ইরফান সাজ্জাদও। দুদিন আগেই বন্যার্তদের সাহায্য করতে দক্ষ রেসকিউ টিমের খোঁজ করছিলেন তিনি। এবার বন্যা ট্যুর বন্ধে পোস্ট দিলেন এই অভিনেতা।

 

শুক্রবার (২৩ আগস্ট) দবিাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ইরফান।

বিজ্ঞাপন

পাঠকদের জন্যর্ অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো— ‘৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা

 

ভাড়া খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর। কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর! আর যদি যাওয়ারই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়। মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।’

বিজ্ঞাপন

 

এর আগে, গত ২১ আগস্ট ফেসবুক বন্যার্তদের সহায়তা করতে একটি স্ট্যাটাসে আরফান লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’ পাশাপাশি মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব