ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না: ইসলামী আন্দোলন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৪ | ৬:৪৫
Link Copied Successfully!

ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, মধ্যরাতে ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের সুইস গেট খুলে দিয়ে ভারত সেই প্রমাণই করল।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

ফজলে বারী মাসউদ বলেন, ভারত সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কয়েকদিন আগে আমরা সিলেটে তার বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ না কাটতেই ২০ আগস্ট রাতে ডাকাতের মত আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করেছে। এর ফলে জানমালের যে ক্ষতি বাংলাদেশের হয়েছে তার হিসাব অবশ্যই ভারতকে দিতে হবে।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বতী সরকারের সঙ্গে পরামর্শক্রমে দেশবাসিকে সঙ্গে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতাসম্পন্ন বাঁধ নির্মাণ করব।

 

বিজ্ঞাপন

সভায় সিনিয়ার সহ-সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, হাসমত আলী, ডা. মুজিবুর রহমান, বামুক সেক্রেটারি মুহাম্মাদ ইবরাহিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা