কোনো সংবাদমাধ্যম বন্ধ হোক চায় না অন্তর্বর্তী সরকার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৪ | ৭:৩১
Link Copied Successfully!

দেশের কোনো সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাক এমনটি চায় না অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে তারা।  

মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের নির্দেশে সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ভাঙচুরের পর এ বার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এদিকে, নিরাপত্তাহীনতা ও বেতন বৈষম্যের অজুহাতে সময় টিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ৭১ টিভি, ডিবিসি নিউজ ও এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা