ফরিদগঞ্জে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দিন কর্মসূচি পালন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৪:৩৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ৷
রবিবার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
“দফা এক দাবি এক, আবুল খায়েরের পদত্যাগ” ”  ফ্যাসিবাদি খায়েরের ঠিকানা, ফরিদগঞ্জে হবে না” এমন স্লোগানে স্লোগানে এ সময় শিক্ষার্থীরা পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন। এদিকে একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে দুই শতাদিক শিক্ষার্থীর আরেকটি দল পৌরসভার সামনে পৌর মেয়েরের পদত্যাগের দাবি জানান।
নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদগঞ্জ বাজারের অটোচালকদের কাছ থেকে লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়, পূর্বের কর্মচারিদের বাদ দিয়ে শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের মাস্টাররুলে পৌরসভায় চাকরির প্রধান, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য, দুর্নীতি করে নিজের মেয়েকে দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করা, সালিশি বাণিজ্য, দলীয় ক্যাডার দিয়ে চাঁদাবাজি, কালো টাকায় বিভিন্ন স্থানে একাধিক বহুতল বাড়ি নির্মাণ। জোর জবরদস্তি করে ইচ্ছেমতো মনগড়া ভাবে বিভিন্ন স্থানে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সহ নানা অভিযোগ রয়েছে এই পৌর মেয়রের বিরুদ্ধে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা