শেখ হাসিনা’সহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৪ | ৭:৪৫
Link Copied Successfully!
মতলব উত্তরে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ আগষ্ট বিকেলে উপজেলার গজরায় শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে। কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে। আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রমান করে সর্বস্তরের জনগন এই বিচার চায়।  আমাদের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারনে জেল খাটিয়েছেন, চিকিৎসা করতে বিদেশে যেতেও দেননি। এই জাবাবও আপনাকে দিতে হবে।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নান সরকারের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক সরকার জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন -উপজেলা বিএনপির সাবেক সদস্য  সচিব আলমগীর সরকার,  সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম,  মুন্সি মোহাম্মদ হাফিজ আলী, গনি তফাদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সামিউল বাসির,বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিটু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা জহির মেম্বার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি,  সদস্য সচিব জয়নাল আবেদিন পিনু, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইন্জি. সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নেয়ামত উল্লাহ খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ