
হাজীগঞ্জে ওসির সাথে মতবিনিয় করলেন চাঁদপুর জেলা জামায়াত
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ওসি আবদুর রশিদের সাথে মতবিনিয় করেছেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী । আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সরকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা , সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী, মোহাম্মদ কলিম উল্লাহ ভুঁইয়া, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী আমির, হাজিগঞ্জ পৌরসভা মাওঃ মোজাম্মেল হোসেন মজুমদার নায়েবে আমির হাজীগঞ্জ উপজেলা, হাফেজ মাওলানা কবির হোসাইন নায়েবে আমির হাজীগঞ্জ পৌরসভা, মাওলানা শরিফ হোসেন পাটোয়ার সেক্রেটারি হাজিগঞ্জ উপজেলা, মোঃ আবু তাহের সহকারী সেক্রেটারি হাজীগঞ্জ পৌরসভা, মোঃ জয়নাল আবেদিন সহকারী সেক্রেটারি, হাজীগঞ্জ বাজার সমিতির নির্বাচিত সদস্য মহিউদ্দিন মাইনু ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আ ন ম মাহবুবে এলাহী প্রমুখ।



























