চাঁদপুর সদর মডেল থানায় ২৪ ঘন্টায় শতাধিক অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৪ | ১০:৩১
Link Copied Successfully!

শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের এক সপ্তাহ কর্মবিরতির পর চালু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম। এতে গত ২৪ঘন্টায় মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে শতাধিক অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা।

বুধবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় থানা এলাকার ভুক্তভোগী লোকজন এসব অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সড়তে নামে। তখন শহরের শপথ চত্বরে পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন রাজনৈতিক নেতারা।

থানায় সেবা নিতে আসা আব্দুর রহিম নামের একজন জানান, আমার মেয়ে গত কয়েকদিন আগে নিখোঁজ হয়। পুলিশের কর্মবিরতির কারনে থানায় জিডি করতে পারিনি। কার্যক্রম চালু হওয়ায় থানায় এসে জিডি করেছি।

সোবহান গাজী নামের আরেকজন জানান, সম্পত্তিগত কারনে থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের কর্মবিরতির কারণে এসেও ফেরত যেতে হয়েছে।

বিজ্ঞাপন

সদরের হানারচর এলাকার আবুল মাষ্টার জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু আমি থানার কার্যক্রম চালুর বিষয়টি জানিনা। যে কারণে এসপি বরাবর অভিযাগ দিয়েছি। এখন থানায়ও অভিযোগ দিব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। কার্যক্রম শুরু হওয়ার গত ২৪ ঘন্টায় মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে প্রায় শতাধিক অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা।

তিনি আরও বলেন, অভিযোগ ও জিডিগুলো থানার কর্মকর্তাদের মাঝে বন্টন করা হয়েছে। অতি দ্রুত এগুলো সমাধানের জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার প্রথম দিনে কোন মামলা হয়নি। তবে কার্যক্রম কয়েকদিন চলমানের পর অভিযোগের সংখ্যা কমবে বলেও জানান ওসি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা